বঙ্গবন্ধু শেখ মুজিব’সহ ৪০০ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

বিশেষ সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী প্রায় ৪০০ রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিল করে নতুনভাবে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে একটি অধ্যাদেশ জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে অধ্যাদেশটি প্রকাশিত হয়েছে। একই রাতে এটি গেজেট আকারেও প্রকাশ করা হয়।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, শুধু প্রবাসী সরকার নয়, মুক্তিযুদ্ধকালীন আরও চার শ্রেণির ব্যক্তিকে মুক্তিযোদ্ধা না বলে ‘সহযোগী’ হিসেবে অভিহিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, বিদেশে বিশ্বজনমত গঠনে কাজ করা পেশাজীবী, প্রবাসী সরকারে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সহকারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা।

এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান, এম মনসুর আলীসহ প্রবাসী সরকারের সঙ্গে যুক্ত সবাই মুক্তিযোদ্ধা পরিচয় হারালেন।

জানা যায়, এই সিদ্ধান্তে পৌঁছাতে উপদেষ্টা পরিষদের একাধিক সভা হয়েছে। প্রথমে গত ৬ মে এক দফায় ১৯৭০ সালের নির্বাচিত নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে রাজনৈতিক মহলে আলোচনা ও আপত্তির প্রেক্ষিতে ১৫ মে আইন মন্ত্রণালয় পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন দেয়। এরপর রাষ্ট্রপতির সম্মতিতে এটি গেজেট আকারে প্রকাশ পায়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন, “উপদেষ্টা পরিষদের একাধিক পর্যালোচনার পর অধ্যাদেশটি আইন মন্ত্রণালয়ের যাচাইয়ে যায় এবং তাদের মত অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনে তা জারি হয়। খুব শিগগিরই বীর মুক্তিযোদ্ধার তালিকা হালনাগাদ করা হবে।”

অধ্যাদেশে নতুনভাবে মুক্তিযোদ্ধা ও সহযোগীর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।

নতুন সংজ্ঞা অনুযায়ী, যাঁরা দেশের অভ্যন্তরে অথবা সীমান্ত পেরিয়ে প্রশিক্ষণ নিয়ে সরাসরি অস্ত্রহাতে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়েছেন, শুধু তাঁরাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন।

এছাড়া নির্যাতিত বীরাঙ্গনা এবং ফিল্ড হাসপাতালের চিকিৎসক, নার্স ও সহকারীরাও বীর মুক্তিযোদ্ধার তালিকায় থাকবেন।

অন্যদিকে, রাজনৈতিক নেতৃত্বদানকারী, প্রবাসী সরকারের দায়িত্ব পালনকারী, বিদেশে মুক্তিযুদ্ধ প্রচারকারীরা ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন।

বর্তমানে বীর মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছে ৩৬টি শ্রেণি। নতুন অধ্যাদেশ অনুযায়ী ‘লাল মুক্তিবার্তা—স্মরণীয় যারা বরণীয় যারা’ শ্রেণিতে থাকা অনেকেই মুক্তিযোদ্ধা স্বীকৃতি হারাতে যাচ্ছেন।

এর মধ্যে রয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতা, ১৯৭০ সালে নির্বাচিত গণপরিষদ সদস্য, বিসিএস খেতাবপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্বজনমত গঠনে সক্রিয় প্রবাসী সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য।

১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে নির্বাচিত ৪৬৯ জনের মধ্যে ৪০৩ জন গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের বেশিরভাগই ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ভূমিকার সঙ্গে যুক্ত।

তাদের অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ও স্বীকৃতি পেয়ে আসছিলেন। নতুন অধ্যাদেশের ফলে সেই পরিচয়ে বড় ধরনের পরিবর্তন এলো।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...