বরগুনায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বরগুনায় নাসির হাওলাদার ওরফে কাটা নাসির (৩৮) নামের এক যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০১ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকার সত্তার মেলেটারির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত নাসির হাওলাদার ওরফে কাটা নাসির পাথরঘাটা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মো: শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমে জানান, আজ দুপুরে নাসিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার দুই পায়ের রগ কাটা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে নাসিরের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির সামনে নাসিরের ডাক ও চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রাস্তার পাশে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় ঘটনাস্থল থেকে রাব্বি ও হাসান নামের দু’জন যুবক মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ওই রাব্বির হাতে ১টি রামদা ছিল।

উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, নাসির যুবদলের একজন স্বক্রিয় নেতা। আজ দুপুরের দিকে দলীয় প্রোগ্রাম শেষে নাসির তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে তার মোটরসাইকেলের গতি রোধ করে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। অভিযুক্তরা সবাই আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তার একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় অরাজকতা সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

বরগুনায় যুবদল নেতাকে হত্যা বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, যুবদল নেতা নাসিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত রাব্বি ও তার বাবা মাহবুবকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে সোমবার রাতে তেহরানসহ পুরো ইরানে গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। চলমান যুদ্ধ...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। মঙ্গলবার, ১৯...

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

অন্বেষণ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে গণবিয়ে, জীবন উৎসর্গের শপথ নিলেন শত শত যুগল

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে সোমবার রাতে তেহরানসহ পুরো...

অনুপস্থিতি মানেই নীরবতা নয়: দেশে ফেরা নিয়ে যা বললেন শেখ হাসিনা

অন্বেষণ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি...

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু...

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ...

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে...