বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ডের নাম পরিবর্তন হবে: তথ্য উপদেষ্টা
বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (১৮ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরিবোর্ডের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সারাদেশে সিনেমা ব্যবসায়ীদের যেন আর্থিক ক্ষতি না হয়, সেই কারণে আপৎকালীন সেন্সর বোর্ড তৈরি করা হয়েছিল। এটির নাম পরিবর্তন করে এখন ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ হবে।
তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্রের আইন ও বিধি নিয়ে পর্যালোচনা করা হবে। বেশ কিছুদিন আগে সেন্সর বোর্ড নিয়ে একটি গেজেট প্রকাশ হয়েছিল, কিন্তু তার কোনও বিধিমালা ছিল না। এ ক্ষেত্রে এখন বাংলাদেশ চলচ্চিত্র বোর্ডে এর নাম থেকে ‘সেন্সর’ শব্দ বাদ দিয়ে ২০২৩ সালের আইন দ্রুততম সময়ে মধ্যে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও বলেন, এখনও প্রচুর সিনেমা মুক্তি দেওয়া বাকি আছে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সিনেমা মুক্তির সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে এই আইন কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন