বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ কোটি টাকা দিতে নোটিশ
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনার তদন্ত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন ও নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (০৩ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো: সোলায়মান (তুষার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসককে ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, বেইলি রোড হচ্ছে একটি ব্যস্ততম এলাকা। এ স্থানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হয়। আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এই রোডের আবাসিক এলাকায় বসবাস করেন।
বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সময় ওই ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত ডা. শাহেদারা গ্রেফতার
রূপালী ব্যাংকে সংঘবদ্ধ ডাকাত, জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা
দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
খাবারের দোকানে পিকাপের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেফতার
দেশে ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২
রাজধানীর চকবাজারে চোর ধরতে গিয়ে ৪ অস্ত্রধারীকে আটক
রাজধানীতে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট
রাজধানীর হাতিরঝিলে ৬০ কোটি টাকার সাপের বিষ-অস্ত্রসহ আটক ৪
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন