ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কায় ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (০২ মার্চ) সকালে কুমিল্লা থেকে সিলেটগামী মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা ২ জন হলেন, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের মো: আবু মিয়ার ছেলে মো: জুনায়েদ (২৭) এবং শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার মো: নোয়াব আলির ছেলে মো: আব্দুল হাই (৫০)।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, শহর থেকে ১টি সিএনজি ৪ জন যাত্রী নিয়ে কুমিলা থেকে সিলেটগামী মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। সিএনজিটি যাত্রী তুলতে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায়।
এ সময় ১টি দ্রুত গতির ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল হাই নিহত হন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোখানকার চিকিৎসক মো: জুনায়েদ নামে আরও ১ জনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নিহতদের মধ্যে ১ জনের মরদেহ থানায় এবং অন্য আরেক জনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের স্বজনদের থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন