অন্বেষণ ডেস্ক :

ভূমিকম্পে আতঙ্কিত চলচ্চিত্র তারকারাও

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভূমিকম্পে আতঙ্কিত হয়েছে চলচ্চিত্র তারকারাও। দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ২০২৩ সালে দেশের ভেতর উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে আজকের ভূমিকম্পটি সর্বোচ্চ মাত্রার ছিল। এতে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খোজঁ খবরও পাওয়া না গেলেও ভূমিকম্পে আতঙ্কিত হয়েছে সারাদেশে।

ভূমিকম্পের পর নেট দুনিয়াতে তাৎক্ষণিকভাবে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন অনেকেই। চলচ্চিত্র জগতের অনেক তারকাই এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নিজেদের অনুভূতি শেয়ার করে পোস্ট করেছেন অনেকেই।

জনপ্রিয় অভিনেতা জায়েদ খান এক পোস্টে লিখেছেন, কী ভয়ংকর ভূমিকম্প। জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লিখেছেন, এত বড় ভূমিকম্প আমি এর আগে কখনো অনুভব করিনি।আল্লাহ সবাইকে হেফাজত করুন। কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, আজ যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর মজা করার মতো থাকলো না, তাই না।

আরেক কণ্ঠশিল্পী রন্টি দাস লিখেছেন, হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ। সঙ্গীত শিল্পী লুৎফর হাসান লিখেছেন, ভূমিকম্পটা মোটেও সহজ ছিল না। ভূমিকম্প তামাশার বিষয় না কেউ এই বিষয় নিয়ে তামাশা কইরেন না। । জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, প্রচণ্ড ভূমিকম্প হয়েছে আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন….।

জানা গেছে, গত ২০ বছরের মধ্যেই আজকের ভূমিকম্প এটি সর্বোচ্চ মাত্রার ছিল। দেশের ভূমিকম্প গবেষকরা বলেন, এর আগে সর্বশেষ ২০০৩ সালের ২৭ জুলাই রাঙ্গামাটির বরকোল উপজেলায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ভূমিকম্পের প্রবল দুলুনিতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে সড়কে নেমে আসেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...