রংপুরে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

বিশেষ সংবাদ

রংপুরে র‌্যাবের অভিযানে ৪ কোটি টাকা মূল্যের কালো কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাকারবারী দিনাজপুর বীরগঞ্জ শতগ্রামের আবেদ আলীর ছেলে আক্কাছ আলীকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব -১৩।

উদ্ধারকৃত ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৩০ ইঞ্চি প্রস্থের বিষ্ণুমূর্তির ওজন ৩৯৫ কেজি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি আভিযানিক দল গত রাত ১০টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জূননাহার গ্রামের ছমির উদ্দিনের ছেলে খুরশেদ আলমেরবাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় চোরাকারবারী আক্কাস আলীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামির দেয়া স্বীকারোক্তি অনুযায়ী খুরশেদের বাড়ির দক্ষিণে লাউ গাছের মাচার নিচে ৮ ইঞ্চি মাটি খনন করে বিশাল আকৃতির একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে খুরশেদ আলম পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস আলী র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মূর্তির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মূর্তি চোরাচালান করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়েরসহ তাকে হস্তান্তর করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জনায় র‌্যাব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।সোমবার (১১ মে)...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দেশ...