রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আহত ১
রাজধানীর মুগদায় ধারালো অস্ত্রের আঘাতে মো: পিয়াস ইকবাল (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত পিয়াস কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার বন্ধু মো: শামীম (২৪) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (০৭ মার্চ) রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে দুর্বত্তদের হামলার শিকার হয় পিয়াস ও শামীম। গুরুতর অবস্থায় তাদের ২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে পিয়াস ইকবালের মৃত্যু হয়।
রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, নিহত পিয়াসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত শামীম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মোবাইল ফোন কেনা-বেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শিশুর ভুল চোখে অপারেশন, অভিযুক্ত ডা. শাহেদারা গ্রেফতার
রূপালী ব্যাংকে সংঘবদ্ধ ডাকাত, জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা
দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
খাবারের দোকানে পিকাপের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা গ্রেফতার
দেশে ফিরেই গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২
রাজধানীর চকবাজারে চোর ধরতে গিয়ে ৪ অস্ত্রধারীকে আটক
রাজধানীতে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট
রাজধানীর হাতিরঝিলে ৬০ কোটি টাকার সাপের বিষ-অস্ত্রসহ আটক ৪
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন