রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানে নিয়মিত মামলা
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে ২ টি প্রতিষ্ঠানে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৪ টি প্রতিষ্টানকে লাইসেন্স নবায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগরীর বিসিক শিল্প নগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান পরিচালনা কালে, মেসার্স বিস্কুট বিপণী ও পরাগ লাচ্ছা সেমাই নামের দুটি প্রতিষ্ঠান বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ না করে অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে বিস্কুট, কেক, ও লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মালামাল জব্দ করে উল্লেখিত ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুত্তি নেওয়া হয়।

তন্মধ্যে বিস্কুট বিপণী প্রতিষ্ঠানটিকে বিসিক নগরী শিল্প এলাকায় ৫ দিনের মধ্যে কারখানা স্থানান্তরের আবেদন দাখিল করতে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও পরাগ লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানটির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় এবং উক্ত ঠিকানায় লাইসেন্স না থাকায় কারখানটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আরও ৪টি প্রতিষ্ঠানেকে অতিসত্ত্বর লাইসেন্স নবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জি: মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন (বিএসটিআই) রাজশাহী অফিসের কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, মিঠুন কবিরাজ ও প্রকৌ. জুনায়েদ আহমেদ।
মো: সাইফুল ইসলাম জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন