শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) সকালে বরগুনা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার (ওসি) একে. এম মিজানুর রহমান।
এর আগে, গত সোমবার (১২ই আগস্ট) শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির। শেখ হাসিনা তিন মিনিটের ফোনালাপে জাহাঙ্গীর কবীরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। আগামী বৃস্পতিবার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আমরা শক্ত আছি।
জবাবে শেখ হাসিনা জাহাঙ্গীর কবীরকে বলেন, আমি ঘাবড়াবো কেনো। আমি কখনো ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে কীভাবে তারা মেরে ঝুলিয়ে রেখেছে। আমাদের দলের কর্মীদের কীভাবে মেরেছে। বোরকা পরেও মেরেছে। এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকুন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে. এম মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে পুলিশের একটি দল এসে তাকে আটক করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে আটকের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা করল সরকার
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন