মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তবে পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের আওতার মধ্যে পড়ে না বলেও স্পষ্ট করেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
ফরিদা আখতার বলেন, বাজারে পণ্যের দাম বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করে। বিশেষ করে মাছের খাদ্য বা ফিডের দাম গত এক বছরে কয়েক গুণ বেড়েছে, যা উৎপাদন ব্যয়ের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। তার ভাষায়, “মাত্র ১৫-১৬ মাসের মধ্যে এসব কাঠামোগত সমস্যার পুরোপুরি সমাধান করা বাস্তবসম্মত নয়।”

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সামনে দায়িত্ব ছিল অনেক, অথচ সময় ছিল সীমিত। সেই বাস্তবতায় যতটা সম্ভব সময়ের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। “আমাদের কাজের কিছু অর্জন আছে, কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সবকিছু মিলিয়ে এই স্বল্প সময়ে সাফল্য নিয়েই দায়িত্ব শেষ করছি,” বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নেওয়া উদ্যোগের বিষয়ে উপদেষ্টা জানান, আইনগত কাঠামো শক্তিশালী করা, টেকসই উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খামারিদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

