পটুয়াখালীতে রাতের আঁধারে ‘জুলাই ৩৬’ স্মৃতিস্তম্ভে আগুন

পটুয়াখালীর ঝাউতলায় ‘জুলাই ৩৬’ আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অজ্ঞাত কেউ আগুন দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার স্পষ্ট চিহ্ন ও কালো দাগ দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমেও আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন বলেন, ‘শহীদদের প্রতি অবমাননাকর এ ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারা দিন পাহারায় ছিলাম। স্মৃতিস্তম্ভ অক্ষত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। প্রশাসনের কাছে দাবি, ভিডিও দেখে দোষীদের শনাক্ত করা হোক।’
ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাতে কে বা কারা এসে আগুন ধরানোর চেষ্টা করেছে তা কেউ টের পাননি। সকালে কালো দাগ দেখে তারা হতবাক হয়ে যান।
ঘটনার পর প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, ‘স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি। নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করা হবে।’
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

নাটোরে বসতঘরে আগুনে পুড়ে মা ও দেড় বছরের শিশুর মৃত্যু, দগ্ধ শাশুড়ি

উত্তরার কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

চট্টগ্রামে বসতঘরের আগুনে প্রাণ গেল দাদি-নাতনির, পুড়ল ছয় ঘর

জমি বিরোধে ফসলে আগুন, হামলায় দৃষ্টিশক্তি হারালেন কৃষক

শেরপুরে গভীর রাতে খড়ের গাঁদায় অগ্নিসংযোগ

