মহিপুরে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পটুয়াখালীর মহিপুরে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোতালেব আকন (৭০) কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
স্বজনদের তথ্য অনুযায়ী, গত সোমবার (১৭ মার্চ) বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন মোতালেব। পরে বরগুনার আমতলী উপজেলার চাউলাপাড়া এলাকায় তাকে চোর সন্দেহে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় ৭–৮ জন তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে পরিবারের সদস্যরা তার অবস্থান জানতে পারেন। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। নিহতের বড় ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

