‘কেউ দায়ী নয়’ লিখে ফেসবুকে পোস্ট, সেলুনে তরুণের ঝুলন্ত লাশ

চট্টগ্রামের আনোয়ারায় একটি সেলুন থেকে নেপাল রবি দাশ নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেপাল উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। রুস্তমহাটে একটি সেলুন পরিচালনা করতেন নেপাল ও তাঁর এক বড় ভাই।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নেপালের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ স্ট্যাটাসটি দেখে স্থানীয় লোকজন ও তাঁর পরিবারের সদস্যরা নেপালের খোঁজ করতে শুরু করেন। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ রুস্তমহাটের ওই সেলুনে যায়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় নেপালের লাশ ঝুলতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, রাতে রাতের খাবার খেয়ে নেপাল তাঁর সেলুনে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

শেরপুর পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা

