মা হারানোর ২২ দিন পর ডাকাতের হামলায় বাবার মৃত্যু, অনাথ দুই শিশু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ডাকাতদলের হামলায় উখিয়ার মাহমুদুল্লাহ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এই ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের হামলায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। জানায় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গভীর রাতে মালুমঘাট এলাকায় একটি মোটরসাইকেলকে রশি টেনে থামিয়ে আরোহীদের ওপর ডাকাত দল হামলা চালায়। এ সময় মাহমুদুল্লাহকে মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অন্যান্য আহতদেরও দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ২২ দিন আগে মাহমুদুল্লাহর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই দম্পতির দুইটি শিশু সন্তান আছে। ওই শিশুরা এখন হয়ে পড়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনা পর থেকেই থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

