কোটা সংস্কার আন্দোলনে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী ফারহান ফইয়াজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মো: ওসমান গণি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে ধানমনণ্ডির রাপা প্লাজার কাছে গুরুত আহত হন কিশোর ফারহান ফাইয়াজ। রিকশায় করে আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটেন উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা করলেও সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
ছেলের মৃত্যুতে পাগলপ্রায় ‘মা’ নাজিয়া খান নিজের ফেসবুক পেজে ২টি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লেখেন, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনো ১৮ বছরও হয়নি। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেছে। আমি চাই আপনারা সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর সঠিক বিচার চাই।’

এরপর নিজের সঙ্গে আরেকটি ছবি দিয়ে ছেলে হারানোর বিচারের দাবি জনিয়ে নাজিয়া খান লিখেছেন, ‘আমার ছেলে ফারহান ফইয়াজ। সে এখন মৃত। আমি এর বিচার চাই।’
ফারহানের মায়ের দেওয়া স্ট্যাটাসটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল। পোস্টটি দেয়ার ২ ঘণ্টার মধ্যে ১ লাখেরও বেশি মানুষ শেয়ার করেছেন। তাদের সকলেরও একই দাবি- ‘ফারহান হত্যার বিচ্যার চাই।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

