ভাঙ্গায় অতিরিক্ত মদপানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুর জেলার ভাঙ্গায় অতিরিক্ত মদপানে উজ্জ্বল দাস (২৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত উজ্জ্বল দাস ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের সমীর দাসের ছেলে। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার (১৩ অক্টোবর) রাতে প্রতিমা বিসর্জন দিয়ে উজ্জ্বল দাস বন্ধুদের নিয়ে মদ্যপান করে চারিদিকে ছুটাছুটি এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। এর একপর্যায়ে পরিবারের লোকজন তাকে ধরে বাসায় নিয়ে যান।

সোমবার বিকাল থেকে উজ্জল অসুস্থবোধ করলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকছেদুর রহমান জানিয়েছেন, ভাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

