গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় ওই অনুষ্ঠানের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে ‘এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কনসার্টে সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের আগে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন।

এই ঘটনার পর সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুর রহমান পিয়ালকে আটক করে পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার সকালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বঙ্গোপসাগরে ডাকাতদের কবলে পড়া ২০ জেলেকে উদ্ধার

জুলাই সনদ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব, সংস্কারে কোনো লুকোচুরি নেই: তারেক রহমান

