চুরির ফাঁদ পেতে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিশেষ সংবাদ

নরসিংদীর শিবপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে চুরির ফাঁদ পেতে মো: দৌলত হোসেন খান (৫৩) নামের এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শানিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ২টার সময় শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত দৌলত হোসেন খান দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জনা গেছে, দৌলত খানের ব্যবসায়িক টাকা-পয়সা লেনদেন এবং পূর্ব শত্রুতা নিয়ে স্থানীয় বেশ কয়েকজেনর সাথে মনোমালিন্য ছিলো। শনিবার দিবাগত রাতে দৌলত খানের ট্রাকের ব্যাটারি চুরি করার পায়তারা করে দুর্বৃত্তরা।

চুরির বিষয়টি আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের ২ জন কর্মচারিকে সাথে নিয়ে ঘর থেকে বের হন দৌলত খান। চোরকে ধাওয়া দিলে বাড়ির অদূরে ওৎ পেতে থাকা ২ জন দুর্বৃত্ত তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

পোল্টি ফার্মের কর্মচারিরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় দৌলত খান ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...