দূর্গা পূজায় সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার আগেই শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি। এবার পূজা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে। তবে দুষ্কৃতিকারীরা যেখানেই সুযোগ পাবে, বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে।

তিনি জানান, সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

