চুয়াডাঙ্গায় এম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় এম্বুলেন্সের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) বিকেলের দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় এম্বুলেন্সের ধাক্কায় নিহত স্কুলছাত্রের নাম সিয়াম আহমেদ (১৩)। নিহত সিয়াম আহমেদ আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের মো: জুমাত আলীর ছেলে।
এম্বুলেন্সের ধাক্কায় সিয়াম আহমেদ (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম আলমডাঙ্গা কয়রাডাঙ্গা গ্রামের জুমাত আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয়ে হাঁপানিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: মিজানুর রহমান জানান, স্কুল ছুটির পর বাইসাইকেলযোগে মেহেরপুরের দিকে যাওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি এম্বুলেন্স সিয়ামকে ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক বৃদ্ধ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় বিএনপি-জামায়াতের হাতাহাতি

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

