শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক বৃদ্ধ

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে খোরশেদ আলম (৬৩) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে শিশুটির পরিবার মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার খোরশেদ আলমকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে শিশুটিকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হবে এবং তার জবানবন্দি নেওয়া হবে।
শিশুটির মা জানান, ১১ এপ্রিল সকাল সাড়ে ছয়টার দিকে মেয়েকে বাড়িতে রেখে তিনি কর্মস্থলে যান। সকাল আটটার দিকে বাড়ির বাইরে খেলাধুলার সময় খোরশেদ আলম শিশুটিকে প্রতিবেশী রেখা বেগমের নির্মাণাধীন বাড়ির শৌচাগারে নিয়ে যান। সেখানে তাকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাইরে এসে প্রতিবেশীদের ঘটনাটি জানায়।
খবর পেয়ে শিশুটির মা দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং মেয়ের কাছ থেকে বিস্তারিত শোনেন। পরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বিষয়টি জানান। তবে অভিযুক্তের পরিবারের অনুরোধ এবং সামাজিক কারণে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। এর পর থেকে অভিযুক্ত খোরশেদ আলম আত্মগোপনে ছিলেন বলে জানান শিশুটির পরিবার।
এদিকে শুক্রবার রাতে এলাকায় খোরশেদ আলমকে দেখতে পেয়ে শিশুটির ভাই তার কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় তাদের মধ্যে কথা–কাটাকাটি শুরু হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে এলাকাবাসী তাকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

