কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে ১৪ বিঘা পানের বরজ পুড়ে ছাই

কুষ্টিয়ার দৌলতপুরে ভয়াবহ আগুনে ১৪ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (০৩ মে) দুপুরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল জয়রামপুর গ্রামে পানের বরজে আগুন লেগে পানচাষী রুবেল ইসলাম, আজের উদ্দিন, মানারুল ইসলাম, বাবু, হবিবর রহমান, কোরবান আলী, ভাদু, মো: ইংরাজুল সহ মোট ১০ জন পানচাষীর পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ভেড়ামরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পানের বরজ পুড়ে ছাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে পানচাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

