আলোচিত বাংলাদেশি ‘পর্ন- তারকা যুগল’ গ্রেফতার

বিশ্ব প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি তৈরির সঙ্গে জড়িত আলোচিত বাংলাদেশি এক ‘তারকা যুগলকে’ গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও এলআইসি শাখার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের ঢাকায় আনা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
এর আগে গত ১৭ অক্টোবর অনলাইন পোর্টাল ‘দ্য ডিসেন্ট’ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল ‘পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা’। প্রতিবেদনটিতে বলা হয়, ওই বাংলাদেশি দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তারা বাংলাদেশে বসেই এসব ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রকাশ করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

