বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, তিনজনকে জেল ও জরিমানা

বগুড়ার কালিতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১২। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার কালিতলা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ও র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন, বগুড়া শহরের আটপাড়া এলাকার হেলালুজ্জামান (৪৫), নাটাই পূর্বপাড়া এলাকার রফিকুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার গোকুল এলাকার জাকারিয়া (২২)। ভ্রাম্যমাণ আদালত হেলালুজ্জামান ও রফিকুল ইসলামকে ৩০ দিনের কারাদণ্ড দেয় এবং জাকারিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। এছাড়া হেলালুজ্জামানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১২ এর ফিরোজ আহমেদ জানান, মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় মোট ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ টাকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

