২৩ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর

বগুড়ায় দীর্ঘ ২৩ বছর পলাতক থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে শহরের শাকপালা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বগুড়ায় ২৩ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের শাকপালা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হাফিজুর রহমান (৫৫) গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশ জানায়, ২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একটি মামলায় হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তিনি আদালতে আত্মসমর্পণ না করে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পরে তাকে বগুড়ার শাকপালা মোড় থেকে আটক করা সম্ভব হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, হাফিজুর রহমানের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবী রয়েছে। তার গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট থানায় বেতার বার্তার মাধ্যমে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

