বগুড়ায় খতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে

বগুড়ার সদর উপজেলায় খতনার সময় ৮ বছরের এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বেদের (হাজাম) বিরুদ্ধে।
শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কালশিমাটি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার রাতে আবু বক্কর বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় হাজাম আনিছার রহমান (৫০) এবং একই এলাকার মো: দুলু (৪৫) নামের এক ব্যাক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, মামলা করার পর দুলু মোবাইল ফোনে আবু বক্করকে প্রাণনাশের হুমকি দেন।

শিশুটির বাবা আবু বক্কর প্রামাণিক গণ মাধ্যমে বলেন, ছেলে শাওন প্রামাণিককে (৮) মুসলমানি করানোর জন্য গতকাল সকালে আনিছার রহমান নামে এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে খতনা করানোর সময় গোপনাঙ্গের সামনের চামড়া কেটে ফেলার সময় তিনি মাঝামাঝি কেটে ফেলেন। এতে শিশু প্রচুর শাওনের রক্তক্ষরণ শুরু হয়।
ঘটনার পর আনিছার রহমান কাটা গোপনাঙ্গের অংশটি পকেটে তুলে নিয়ে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় শাওনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত হাজাম আনিছার রহমানের পরিবারের দাবি, তিনি বহু বছর ধরে এই কাজ করছেন। তার কখও এই ধরণের ভুল হতে পারে না। তার বিরুদ্ধে করা অভিযোগটি মিথ্যা। শিশু শাওনের গোপনাঙ্গ কেটে যায়নি। আবু বক্কর প্রামাণিক টাকা খাওয়ার জন্য এই মিথ্যা মামলা করেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির রোববার দুপুরে জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

