বগুড়ায় অতিরিক্ত মদ্যপানে ৪ জনের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা।
এর মধ্যে শুক্রবার দুপুরে মারা যান আব্দুল মানিক (২৫) এবং বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা যান। তারা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রঞ্জু মিয়া (২৮) নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যায় উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তারা বাড়িতে থেকেই চিকিৎসা নেন। কিন্তু অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের সদস্যরা সবাইকে শজিমেকে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম, ১০ অক্টোবর দুপুরে আব্দুল মানিক এবং বিকেলে আব্দুল্লাহেল কাফি মারা যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

