বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেপ্তার ৩

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্তরা হলেন-দুপচাঁচিয়ার সঞ্জয়পুর গ্রামের মো. মোবারকের ছেলে মো. নাইম (২৫), বাঘোপাড়া গ্রামের বুলু মুন্সির ছেলে মো. আসলাম মুন্সি (২৮) এবং খঞ্জয়পুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. মাহবুব প্রামাণিক (৩৬)।
এ বিষয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে দুপচাঁচিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের মধ্যে দুজনকে ছয় মাসের এবং একজনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুজনকে এক হাজার টাকা করে ও অপর একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের প্রশিক্ষণ সমাপনীতে তরুণ–তরুণীদের ল্যাপটপ বিতরণ

জয়দেবপুরে অভিযোগ জানাতে এসে ধরা পড়লেন ভুয়া নারী পুলিশ

বগুড়ায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

বগুড়ায় শ্বশুর-পুত্রবধূকে হত্যা, ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৩

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা

অবৈধভাবে মজুদ, জব্দকরা ২৭ মেট্রিকটন সরকারি চাল নিলামে বিক্রি

বগুড়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

