অবৈধভাবে মজুদ, জব্দকরা ২৭ মেট্রিকটন সরকারি চাল নিলামে বিক্রি

বগুড়ায় অবৈধভাবে মজুদ রাখা জব্দকৃত সরকারি ২৬.৯৯০ মেট্রিকটন চাল নিলামে বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে গুদাম চত্বরে প্রকাশ্যে ১৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয় এই চাল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক জানিয়েছেন, তালোড়া এলাকার ধান-চাল ব্যবসায়ী মো: ফারুক হোসেন খাদ্যবান্ধব, ভিডাব্লুবি, টিসিবি কর্মসূচির ২৬.৯৯০ মেট্রিকটন চাল অবৈধভাবে কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে তার ২টি গুদামে মজুদ করে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, পুলিশ ও সেনাবাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে গুদাম ২টিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন।
জব্দকৃত চালের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তালোড়া বাজারের মো: আমিনুর রহমানের ছেলে মো: ফারুক হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে খাদ্য পরিদর্শক মো: সিহাব উদ্দীন বাদি হয়ে আটক ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আদালতের আদেশে অবৈধভাবে মজুদ রাখ জব্দকৃত ২৬.৯৯০ মেট্রিকটন চাল প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হলো। তালোড়ার বাদশা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী বাদশা ১৩ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকায় চালগুলো ক্রয় করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

বগুড়ায় শ্বশুর-পুত্রবধূকে হত্যা, ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৩

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা

বগুড়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

