বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোল ও প্লেট উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার সদর উপজেলায় একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে সিগারেট ও বিড়ির বিপুল নকল ব্যান্ডরোল ও প্রিন্টিং সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১২।
সোমবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার পালশা চৌকির পাড় এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় এসব নকল ব্যান্ডরোলের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে জানায় র্যাব।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ‘রুহান প্রিন্টিং প্রেস’ ঘিরে ফেলা হয়। পরে ভেতরে তল্লাশি চালিয়ে সিগারেটের প্রায় ১৮ লাখ ৩৮ হাজার এবং বিড়ির ১০ লাখ ৪৯ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে জেলার বাঘোপাড়া দক্ষিণপাড়ার মাহমুদুল হাসান মিলন (৪২) এবং রাশেদুল ইসলাম রনজু (৪২) নামের দুজনকে।
অভিযানের সময় প্রেসের ভেতর থেকে নকল ব্যান্ডরোল তৈরির স্টিলের দুটি প্লেট, এনবিআর লেখা নকল ব্যান্ডরোল প্রিন্টিংয়ের কাঠের স্ক্রিন ফ্রেম এবং বিভিন্ন কোম্পানির বিড়ির বিপুল সংখ্যক মোড়ক জব্দ করা হয়।
র্যাব জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। র্যাবের অভিযানে জাল রাজস্ব কারবারিদের বড় একটি ঘাঁটি উন্মোচন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

