অস্বাস্থ্যকর পরিবেশ ও হাইড্রোজ ব্যবহার!

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভর্তা হোটেলসহ ২ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

বিশেষ সংবাদ

বগুড়া শহরের বউবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে সুজনের ভর্তা হোটেল ও ‘ভর্তা হোটেল’ নামক দুটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে এই অনিয়মগুলো উদঘাটিত হয়।

- Advertisement -

অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা প্রতিষ্ঠান দুটির খাবারের স্থান, রান্নাঘর এবং ভর্তা তৈরির স্থানগুলো পরিদর্শন করেন। এসময় দেখা যায়, অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল প্রচুর মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাবার, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

অভিযানে আরও দেখা যায়, খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজের মতো ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হচ্ছে। এছাড়া, বাসা-বাড়িতে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা ভর্তার স্থানটি ছিল তেলাপোকায় পরিপূর্ণ, যা খাদ্যের মান এবং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। বাসা-বাড়িতে বাণিজ্যিক কাজে গ্যাসের যথেচ্ছ ব্যবহারও কর্তৃপক্ষের নজরে আসে।

- Advertisement -

উল্লেখিত অপরাধসমূহের জন্য প্রতিষ্ঠান দুটিকে ৫০,০০০/- টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসাথে, আগামী ১৫ দিনের মধ্যে রান্নাঘরসহ সকল খাদ্যপণ্য প্রস্তুতের স্থানগুলো পরিবর্তন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকারের বগুড়া জেলা কার্যালয়ে লিখিতভাবে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, পরবর্তীতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...