শেরপুরে আবারো ছিনতাই, শুভগাছা ও গাড়িদহে অটোচালকসহ আহত ২

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে আবারও ছিনতাইয়ের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। গত শুক্র ও শনিবার পৃথক দুটি ছিনতাইয়ের শিকার হয়েছেন একজন অটোরিকশা চালক ও একজন ব্যবসায়ী। দুটি ঘটনাতেই ভুক্তভোগীরা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সর্বস্ব হারিয়েছেন। এ ঘটনায় পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা নামক স্থানে ছিনতাইয়ের শিকার হন দশশিকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে, অটোরিকশা চালক মেহেদী হাসান (২০)।

- Advertisement -

শেরপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন চাউল হাটি থেকে এক অজ্ঞাতনামা যাত্রী শুভলী যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠেন। শুভগাছা গ্রামে পৌঁছালে মেহেদী মুত্রত্যাগ করার জন্য নামলে পেছন থেকে ওই যাত্রী লোহার রেঞ্চ দিয়ে তার মাথায় আঘাত করে। মেহেদী মাটিতে লুটিয়ে পড়লে আবারও আঘাত করে তাকে রক্তাক্ত জখম করা হয় এবং অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে মেহেদীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন

অন্যদিকে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গাড়িদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে এনামুল হক তার নিজস্ব অটোভ্যানে করে শাহজাহানপুর থানাধীন নয়মাইল গ্রামে কেক পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে শেরপুর থানাধীন গাড়ীদহ ইউনিয়নের দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ভ্যানের গতিরোধ করে।

- Advertisement -

এরপর একজন তার পেটে ধারালো চাকু ধরে এবং অন্য দুইজন তার পকেট থেকে ১৬ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ডয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা নগদ ২০ হাজার ৫৫০ টাকা ছিনতাই করে নেয়। ছিনতাইকারীরা এ বিষয়ে কাউকে না বলার জন্য তাকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

একাধিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

- Advertisement -

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...