বগুড়ায় ডাকাতি-হত্যার ঘটনায় জুয়েলসহ গ্রেফতার ৪

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে হত্যাসহ ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুন্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে তালোড়া পৌর শহরের তালোড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা (৬২) এর বাড়িতে ৫-৭ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয়ে বেঁধে মারধর করে এবং নগদ দুই-তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে। পরে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, বগুড়া জেলা পুলিশের ডিবির একটি টিম দ্রুত অভিযান চালিয়ে ঘটনাটির মূল হোতা জুয়েল, সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ৪৬ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহত ভিকটিম বিমলার মোবাইল ফোনসহ মোট দুটি লুন্ঠিত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

