বগুড়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে ঘটনাটি ঘটে ।
পরিবার জানায়, রাতে খাওয়া-দাওয়ার পর ওয়াসিম ঘরে না ফিরলে তাকে খুঁজতে থাকেন পরিবারের স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ওয়াসিমকে মৃত অবস্থায় দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার ধারণা করছে, ওয়াসিম মাদকাসক্ত ছিলেন। রাতে হাটাহাটির একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। ফোনটি তুলতে গিয়ে সেখানে পড়ে তিনি মারা যান।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “মরদেহে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

