বগুড়ার শেরপুরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকেই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এ চিত্র দেখা গেছে। স্বপ্রণোদিত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের এমন উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড়, হাসপাতাল রোড, পুরাতন বাসস্ট্যান্ড (ফলপট্টি), পুরাতন বাসস্ট্যান্ড (টাউন কলোনী), উপজেলা পরিষদ রোড ও কলেজ রোড এলাকাসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী তীব্র রোদের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।

বগুড়ার শেরপুরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে দায়িত্বে থাকা রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী শামিম রেজা জানান, উত্তরবঙ্গগামী সব যানবাহন শেরপুর উপজেলার উপর দিয়েই যাতায়াত করে।

আমরা চেষ্টা করছি এখানে যেন কোনো ক্রমেই যানযটের সৃষ্টি না হয়। এছাড়াও, উল্টো পথে যারা যানবাহন চালিয়ে আসছেন আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের জন্য অনুরোধ করছি।

রাস্তায় চলাফেরা করা পথচারীরা জানান, চলমান পরিস্থিতির কারণে শেরপুর শহরের কোনো স্থানেই পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের সদস্যদের দেখা যায়নি। এ উপজেলার শিক্ষার্থীদের প্রচেষ্টায়, এখন পর্যন্ত কোনো যানজট দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা অনেক আনন্দিত।

শেরপুর আলীয়া কামিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক মো: আজাদুল ইসলাম আজাদ জানান, ৪৮, ৫২, ৬৯ ও ৭১ সালেও তরুণ ও শিক্ষার্থীরা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিলো। শেরপুর উপজেলার তরুণেরাও যেভাবে রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, এ যেন এক অন্যরকম বাংলাদেশ। যে বাংলাদেশের প্রত্যাশা আমরা সর্বক্ষণ করি। তাদের মুখের দিকে তাকালে আমি আগামীর বাংলাদেশ দেখছি। এক সমৃদ্ধির বাংলাদেশ দেখছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৩...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রামিসার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।...