দুই দশকে ৩০০ মানবিক উদ্যোগে শেরপুরে দৃষ্টান্ত গড়ছে ‘দৌড় পরিবার’

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে ‘দৌড় পরিবার’ নামের একটি সামাজিক সংগঠন। ২০০৬ সালে এসএসসি ২০০২ ব্যাচের একদল শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া এই সংগঠনটি দীর্ঘ দুই দশকে তিন শতাধিক সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বন্ধুত্বের বন্ধনকে মানবিকতায় রূপ দিয়ে সংগঠনটি এখন স্থানীয় পর্যায়ে আস্থার প্রতীক হয়ে উঠেছে।

সংগঠনটির কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, দৌড় পরিবার কেবল সাময়িক সাহায্য নয়, বরং মানুষকে স্বাবলম্বী করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি খামারকান্দি ইউনিয়নের খলিলুর রহমান এবং পৌর শহরের জাহিনুর ইসলামকে জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা প্রদান করেছে তারা। এছাড়া কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামের একটি মাদ্রাসায় সাব-মারসিবল পাম্পসহ অজুখানা নির্মাণ, বাগড়া কলোনী গ্রামের দরিদ্র ইংরাজ আলীকে টিউবওয়েল ও টয়লেট স্থাপন এবং শারীরিক প্রতিবন্ধী মো. আলমগীরকে একটি মুদির দোকান করে দিয়ে স্বাবলম্বী করা হয়েছে

সহায়তা পেয়ে আবেগাপ্লুত খলিলুর রহমান বলেন, “দৌড় পরিবারের দেওয়া অটোরিকশাটি আমার পরিবারে নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়েছে।” অন্যদিকে ইংরাজ আলী জানান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধার ফলে তাদের দীর্ঘদিনের স্বাস্থ্যঝুঁকি দূর হয়েছে।

সংগঠনটি নিয়মিতভাবে পঙ্গুদের মাঝে হুইলচেয়ার বিতরণ, দুই ঈদে খাদ্যসামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষায় তারা বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করে থাকে।

সংগঠনটির লক্ষ্য সম্পর্কে সদস্য ডা. ইকবাল হোসাইন ছনি, রেজওয়ানুল আলম রাজন, খোরশেদ আলম লিখন ও সৌরভ হাসান মাসুম বলেন, “আমরা চাই সমাজের অবহেলিত মানুষগুলো নিজেদের পায়ে দাঁড়াক। মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার এমন সমন্বয় আধুনিক সমাজ গঠনে সহায়ক। দৌড় পরিবারের এই ২০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা অন্যান্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...