৩৮ কোটি টাকা আদায়ে মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত ‘আল্টিমেটাম’

বিশেষ সংবাদ

ছয়বার ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার পরও কিস্তি পরিশোধ না করায় নাগরিক ঐক্যের আহ্বায়ক ও আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নাকে চূড়ান্ত ‘কল ব্যাক নোটিশ’ পাঠিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

গত বুধবার (৩ ডিসেম্বর) ইস্যুকৃত এই নোটিশটিতে স্বাক্ষর করেছেন ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মো. তৌহিদ রেজা সিডিসিএস। নোটিশে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ঋণের সমুদয় পাওনা পরিশোধের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে

ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত ‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’-এর নামে ব্যাংক থেকে এইচপিএসএম (প্রজেক্ট) ও বাই মুরাবাহা টিআর (চলতি মূলধন) বাবদ মোট ২২০ মিলিয়ন বা ২২ কোটি টাকা বিনিয়োগ গ্রহণ করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও সেই টাকা পরিশোধ করা হয়নি। মুনাফা ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ৩৮৪.৭৬ মিলিয়ন বা প্রায় ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।

শাখা প্রধান মো. তৌহিদ রেজা সিডিসিএস স্বাক্ষরিত ওই নোটিশে ব্যাংকের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে বলা হয়, গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংক বিভিন্ন সময়ে মোট ৬ বার ঋণ পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আফাকু কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কোনো কিস্তির টাকাই জমা দেয়নি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, “নিয়মিত কিস্তি দিলে ২০১৭ সালের মধ্যেই এই প্রকল্পের দায় পরিশোধ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, লাভজনক একটি প্রকল্প থেকে শুধু সদিচ্ছার অভাবে ব্যাংকের দায় পরিশোধ না হয়ে ঋণের বোঝা বেড়েছে।”

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার মৌখিকভাবে, ফোনে এবং এর আগে একাধিক চিঠি (১০/০৯/২০২৪, ১০/১১/২০২৪ ও ৩১/০৮/২০২৫ তারিখে) দিয়ে তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের পক্ষে আর বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ঋণের সমুদয় অর্থ (৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা) পরিশোধ করে হিসাব নিষ্পত্তি করার জন্য মাহমুদুর রহমান মান্নাকে চূড়ান্ত অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁর ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...