নদী থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

পাবনার সাঁথিয়া উপজেলায় নদী থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহত ২ শিশু হলো, পুন্ডুরিয়া গ্রামের মো: হাফিজুর রহমানের শিশুকণ্যা আয়েশা খাতুন (৪) ও পাশের আটিপাড়া গ্রামের মো: আজাদুল ইসলামের শিশুপুত্র মো: ইনামুল হক (৫)। সম্পর্কে তারা দুজন মামাতো ও ফুফাতো ভাই-বোন।
স্থানীয় ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিশু ইনামুল হোসেনের নানি মারা যান। সবাদ পেয়ে বাবার সথে সে মামার বাড়িতে আসে। আজ ইনামুলের নানির জন্য দোয়া অনুষ্ঠান ছিলো। সকালে বাড়ির লোকজন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলেন। এ সুযোগে মামাতো বোন আয়েশাকে নিয়ে বাড়ির পাশে কাগেশ্বরী নদীর ধারে ফুটবল খেলতে যায় ইনামুল।

খেলার একপর্যায়ে তাদের বলটি নদীর পানিতে পড়ে যায়। নদী থেকে বলটি তুলতে গেলে দুই ভাই-বোন নদীর পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন নদীতে পানি আনতে গেলে বলসহ দুজনকে পানিতে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

