দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ২৮

বিশেষ সংবাদ

দিনাজপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ফল বোঝাই ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৮ জন।

শুক্রবার (০৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-‌গো‌বিন্দগঞ্জ আঞ্চ‌লিক সড়‌কের পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘ‌টেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফ‌রিদ হো‌সেন।

দুর্ঘটনা কবলিত নাবিল পরিবহনের বাসের সুপারভাইজার রাজেশ (২৮) দুর্ঘটনাস্থ‌লেই মারা গে‌ছেন। তিনি দিনাজপুরের সেতাজগঞ্জ উপজেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় নিহত হন বাসের যাত্রী মো: হাসু ইসলাম (৪০)। তিনি ঠাকুরগাঁও‌য়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমা‌টি গ্রা‌মের বাসিন্দা।

এছাড়া দিনাজপুরের এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার পর ৩ জনের মৃত্যু হয়। তাঁদের ম‌ধ্যে ১ জন শিশুও র‌য়ে‌ছে। এখনো তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ওই হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন অন্তত ২৮ জন।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা না‌বিল প‌রিবহ‌নের এক‌টি বাস দিনাজপু‌রের উদ্দে‌শে আসছিলো। এসময় দিনাজপুর থে‌কে আম‌ বোঝাই এক‌টি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো।

সদর উপজেলার পাঁচবাড়ী চকরামপুর এলাকায় পৌঁছালে ওই বাস ও ট্রাকটির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সাম‌নের অংশ দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। স্থানীয় লোকজন আহত‌ ব্যক্তিদের উদ্ধার ক‌রে এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়।

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে ওসি ফ‌রিদ হো‌সেন জানান, এ দুর্ঘটনায় ৫ জ‌নের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনা কবলিত গা‌ড়ি দু‌টি‌ পু‌লিশি হেফাজ‌তে রয়ে‌ছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বিশেষ দল প্রস্তুত রাখা...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র...

বাংলা নববর্ষকে ঘিরে কোনও নাশকতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে নিরাপত্তা...

সমঝোতা চাইলে যুক্তরাষ্ট্রকে ‘কর্তৃত্ববাদী’ মনোভাব ছাড়তে হবে: ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য...

পুলিশের ধাওয়া, একসঙ্গে ১০ ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্কে একসঙ্গে ইয়াবা...

২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি কর্পোরেশন

নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...