ঠাকুরগাঁওয়ে

৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম গ্রেফতার

বিশেষ সংবাদ

৭ বারের সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজারের আ. লীগ নেতা মো: আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলা প্রধান আসামি।

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী, হরিপুর, রাণীশংকৈল) ৭ বারের সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা আ. লীগের সাবেক সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আ. লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এমপি দবিরুল ইসলাম। এরপর অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ০৩ সেপ্টেম্বর দশ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু ঠাকুরগাঁওয়ের বিচারক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা করেন। এ মামলার এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। এই মামলার ২৮ জনের মধ্যে সাবেক এ এমপিকে ১ নম্বর আসামি করা হয়।

অন্যদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মো: মাহাবুব আলম হত্যার ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মো: আব্দুল জব্বার ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে ১টি মামলা করেন। আদালত মামলার তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এ মামলার ৩৮ জন জনের মধ্যে সাবেক এমপি দবিরুল ইসলামকে ১ নম্বর আসামি করা হয়।

এছাড়াও গত ৫ আগস্ট ঠাকুরগাঁও সদরের পৌর শহরের ছিট চিলারং এলাকায় সাবেক কমিশনার মো: একরামুদ্দৌলার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা ৪ জন মরা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দবিরুল ইসলামও আসামি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...