কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো: সারজিস আলম

পঞ্চগড়ে এনসিপির লংমার্চ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় সমাপনী বক্তব্যে তিনি বলেন, একের পর এক বিদ্যুৎ বিভ্রাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে।
সারজিস আলম বলেন, ‘‘এর আগেও এনসিপির অনুষ্ঠানের সময় তিন দিনের মধ্যে তিনবারই বিদ্যুৎ গেছে। যারা এর সঙ্গে জড়িত তাদের জবাব দিতে হবে। নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। যারা এটা করে, তারা রাজনৈতিক—এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’’ তিনি ক্ষোভ ভরে এসব কথা বলেন এবং দাবী করেন, পঞ্চগড়ের মাটিতে এভাবে প্রতিবাদ ও জনসমাবেশে বাধা দেওয়া চলবে না।
এর আগে দুপুর সোয়া ১২টায় ইতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত আয়োজিত লংমার্চে শতাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম। পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে চাঁদাবাজি ও নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

