চাঁদাবাজিতে বাধা, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত

হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার সময় অপর সমন্বয়ক মো: সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় সোহাগকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরিকাঘাত সোহাগ গাজী জানিয়েছেন, শহরের উমেদনগর এলাকার মো: সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এরই মধ্যে সাকিবের বিরুদ্ধে শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। যে কারণে সেসহ অন্যান্যরা সাকিবকে চাঁদাবাজিতে বাধ দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন।
এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠে সাকিব। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাকিব ও তার দলবলকে সঙ্গে করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সিনেমাহল রোড এলাকায় সোহাগের উপর হামলা চালায়। একপর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে সোহাগ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এর আগে, সোহাগ তার ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সাকিব তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এর একপর্যায়ে তারা সার্কিট হাউজে আশ্রয় গ্রহণ করেন এবং সকলকে সেখানে ছুটে যাওয়ার জন্য আহ্বান জানান।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম জানান, বিষয়টি শুণেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

