‘আমি ভুল করতে পারি, কিন্তু অপরাধ করিনি’, সারোয়ার তুষার

বিশেষ সংবাদ

নিজের বিরুদ্ধে চলমান সামাজিক মাধ্যম-ভিত্তিক প্রচারণাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, মানুষ হিসেবে তার ভুল হতেই পারে, কিন্তু তিনি কোনো অপরাধ করেননি।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ৩টার দিকে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসটির শিরোনাম ছিল, ‘আমাকে যারা খেয়াল করেন, আমার ওপর ভরসা করেন, প্রত্যাশা রাখেন’।

ফেসবুক স্ট্যাটাসে তুষার লেখেন, “আমি ভুলত্রুটির ঊর্ধ্বে নই। মানুষ হিসেবে উন্নতির সুযোগ আমার আছে। যদি কোনো ভুল করি, নিশ্চয়ই জানাবেন, আমি সংশোধন করতে প্রস্তুত। কিন্তু আমি অপরাধ করিনি। এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না, কোনো মানুষই করে না। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত স্মিয়ার ক্যাম্পেইন।”

তিনি দাবি করেন, দলের এক নারী সহকর্মীকে জড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ লেখা, ভিডিও ও কনটেন্ট ছড়ানো হচ্ছে। এতে শুধু তিনি নন, তার সহকর্মীর ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “নারী সহকর্মীরা আগেও সোশ্যাল মিডিয়ায় কুৎসা ও হ্যারাজমেন্টের শিকার হয়েছেন। এখন আমার সঙ্গে তাদের জড়িয়ে এসব নোংরামি করবেন না। তারা সম্ভ্রান্ত নারী, তাদের জীবন বিষিয়ে তুলবেন না।”

তুষার অভিযোগ করেন, কয়েক মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাঁট করে প্রচার করা হয়েছে। এছাড়া, তার ছাত্রজীবনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবিও বিকৃতভাবে ব্যবহার করে তার বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছিল বলে জানান তিনি।

তার দাবি, “আমি কেবল রাজনৈতিকভাবে বিরোধিতা করি। ব্যক্তিগত আক্রমণ, কুৎসা রটনা বা চরিত্রহনন কখনো করিনি। একিলিস হেকটরকে বধ করলেও সম্মান দেখাতে ভুল করেননি, এই মূল্যবোধ রাজনীতিতেও থাকা উচিত।”

সারোয়ার তুষার জানান, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত তিনি বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। তবে ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিএনপির সমালোচনায় মুখর হন।

তিনি বলেন, “সমালোচনা ও ভিন্নমত বহুদলীয় গণতন্ত্রের প্রাণ। আমি জানি আমি কোথায় ভুল করেছি, আর কোথায় আমি একটি সংঘবদ্ধ ভার্চুয়াল মবের শিকার।”

তিনি আরও জানান, তার নামে যে কথোপকথন ও স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে, সেগুলো মিথ্যা। তিনি কাউকে কোনো হুমকি দেননি বলেও দাবি করেন।

শেষে সারোয়ার তুষার লেখেন, “আমি জানি, অনেকে আমার ওপর ভরসা করেন। যদি কেউ আমার কোনো আচরণে বিব্রত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—নিজেকে আরও পরিশীলিত করে তুলব।”

তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “রাজনৈতিক বিরোধিতাকে যেন কেউ ব্যক্তিগত আক্রমণের রূপ না দেন। বাংলাদেশপন্থার জয় হোক।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...