উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ পরাজিত প্রার্থীদের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন পরাজিত প্রার্থীরা। প্রাপ্ত ভোট সংখ্যা পরিবর্তন করা, জাল ভোট প্রদানে সহায়তা করা সহ বিভিন্ন অনিয়মের কথা জানিয়ে তারা পুনর্নির্বাচনের দাবি করেন।

এনিয়ে শনিবার রাতে শেরপুর শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এমএ হান্নান (জোড়া ফুল), ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিধান ঘোষ (টিয়াপাখি), মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা খাতুন ময়না (কলস), মর্জিনা খাতুন (ফুটবল) ও ফিরোজা খাতুন (প্রজাপতি)।

লিখিত বক্তব্যে এমএ হান্নান বলেন, নির্বাচনে জনগণ স্বতস্ফুর্ত ভাবে ভোট দিয়েছেন। কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তার ইন্ধনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা পক্ষপাতিত্ব করে নির্বাচনের ফলাফল পরিবর্তন করেছেন। বিভিন্ন কেন্দ্রে ঘোষিত ফলাফলের সাথে কন্ট্রোল রুমের ঘোষণার মিল নেই। অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সামনেই ব্যালটে সীল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।

ফলাফল ঘোষণা করার আগে লিখিত অভিযোগ করা হলেও একতরফা ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এছাড়াও হাঁস মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শিখা খাতুন একজন নির্বাচিত ইউপি সদ্যস্য। কিন্তু তিনি উপজেলা নির্বাচনের হলফনামায় তথ্যগোপন করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরোজা খাতুন বলেন, ভোট গণনা শেষে পানিসারা সরাকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার সময় আমার প্রজাপতি মার্কায় ভোট ছিলো ১৪৪টি ও হাঁস মার্কায় ভোট ছিলো ২৫৩টি। কিন্তু উপজেলায় এসে আমার ভোট দেখানো হয়েছে ৬৭টি আর হাঁস মার্কার ভোট ৫১৩টি। চুড়ান্ত ফলাফল ঘোষনার আগে আমি সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু হাঁস মার্কার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিধান কুমার ঘোষ বলেন, নির্বাচনের আগে আমাকে যে নমুনা প্রতীক দেওয়া হয়েছে ব্যালটের সাথে তার মিল নেই। তাই ভোটারগণ বিভ্রান্ত হয়েছেন। আমি মৌখিক অভিযোগ করলেও তা আমলে নেওয়া হয়নি।

প্রার্থীগণ এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেন। পাশাপাশি এজন্য তারা আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সুমন জিহাদী বলেন, “নির্বাচনের অনিয়ম সংক্রান্ত আমার কাছে কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে নির্বাচনের দিন রাত ৮টায় একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মাধ্যমে রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ করেছেন। আমি তৎক্ষণাত সেটি রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ ১৯ দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে।...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার নামে কারো ব্যক্তিগত চরিত্র...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার বসেছে এই ঐতিহ্যবাহী মেলা।...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও ৭ ভরি রুপার গহনার অধিকাংশ...

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী।...

বাংলার লোকজ সংস্কৃতি ও সুফি ঐতিহ্যের মেলবন্ধনে শেরপুরে শুরু হলো ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী মেলা একটি অনন্য নাম। প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শোভনীয় নয়: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সম্প্রতি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার সাথে...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের...