এনজিও সিডিএ’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (সরকারি আর্থিক প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয়) এর আর্থিক অনুদানে শেরপুরের বেসরকারি সংস্থা চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশন(সিডিএ)’র উদ্যোগে বিনামূল্যে তিন মাস মেয়াদী দর্জি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পরে ২০জন প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সাগ্রমী বিতরণ করা হয়।
চাইল্ড ড্রিম এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশেনের সহকারি মহা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।
গ্রাম উন্নয়ন সংস্থা, বগুড়া এর সভাপতি ও চাইল্ড ড্রিম এসোসিয়েশনের উপদেষ্টা সুদেব কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা প্লেসক্লাবের সভাপতি ও চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশনের উপদেষ্টা দীপক কুমার সরকার, সংস্থার উপদেষ্টা ও শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সহ.প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহায়ক আব্দুল আলিম। অনুষ্ঠানে এসময় চাইল্ড ড্রিম এসোসিয়েশনের সেক্রেটারি মেহেদী হাসান, প্রশিক্ষণার্থী নুসরাত নাসনিন নাবা বক্তব্য রাখেন।
এরপর প্রশিক্ষণার্থী ২০ জনের মধ্যে ২০ সেলাই মেশিণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে ২০ জন হত দরিদ্র মহিলা আগামী ৩ মাস এ প্রশিক্ষণ নিবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

