ওমানে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওমানে সফি উল্যাহ শাকিল (২৪) নামের বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) ওমানের মাসকাট শহরে এ ঘটনা ঘটে। নিহত শাকিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার করালিয়া এলাকার মো: শহীদ উল্যার ছেলে।
শাকিলের ছোট ভাই আবদুল্লাহ জানান, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ২০২৩ সালে ওমানের মাসকাট শহরে কাজে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাসকাটে শাকিলের থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান মোবাইল ফোনে বিষয়টি তাদের পরিবারকে জানান। তিনি আরও জানান, শাকিল তার পরিবারের সদস্যদের সঙ্গে আগের দিন রাতেও কথা বলেছেন তিনি। আমরা যতটুকু জেনেছি, দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল শাকিল। তার সঙ্গে রাগ-অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। শাকিলের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন আবদুল্লাহ।

ওমানে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী জানান, শাকিলের পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে আমরা অন্য মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি। পরিবারের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে নিহত শাকিলের মরদেহ আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

