কক্সবাজারে বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

কক্সবাজারে বিশেষ ট্রেনের (ঈদ স্পেশাল-০৯) ইঞ্জিনসহ ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বর্তমানে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ আছে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কক্সবাজারে বিশেষ ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার মো: গোলাম রব্বানী জানান, বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ঈদ স্পেশাল বিশেষ ট্রেনটি রওয়া দেয়। পরে বেলা ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় পৌঁছালে বিকটশব্দে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই ট্রেনটিতে মোট ১১টি বগি ছিলো। খবর পেয়ে চট্টগ্রামের উদ্ধারকারী ট্রেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যেই লাইনটিতে ট্রেন চলাল স্বাভাবিক করা সম্ভব হবে।
তিনি আরও জানান, গরমসহ বিভিন্ন কারণে লাইনের কোনো অবস্থান সরে যাওয়ায় ওই ট্রেনের বগি ৩টি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে হোটেল বারে ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

