কক্সবাজারের উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মোছা: রিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা: রিমা আক্তার মোহাম্মদ বাহাদুরের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
কক্সবাজারের উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হোসেন জানান, বৃহস্পতিবার এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির শোবার কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় রিমা আক্তারের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

