কক্সবাজারের টেকনাফে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার মো: মোস্তাক আহমেদের স-মিল থেকে কয়েকজন শ্রমিক বাচ্চা গুলোকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক আহমেদের স-মিলে কাঠের ভেতরে বিড়ালের মত মেছো বাঘের বাচ্চা দেখতে পায় শ্রমিকরা। এরপর কয়েকজন শ্রমিক এই বাঘের বাচ্চা দুটিকে ধরে বন বিভাগকে খবর দেন।
কক্সবাজারের টেকনাফে দুটি বাঘের বাচ্চা উদ্ধারের বিষয়ে টেকনাফ উপকূলীয় বন বিভাগের বিট কর্মকর্তা মো: আহসানুল কবির বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের ২টি বাচ্চাকে উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বাচ্চাগুলো এখনও অনেক ছোট তাই এদের পাহাড়ে ছেড়ে দেওয়া যাবে না।

এই বাঘের বাচ্চা গুলোকে মাছ ও মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশনা দিলে চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে। অবাধে বন-জঙ্গল উজাড় হওয়ার কারনে খাদ্য সংকটে পড়ে মেছো বাঘের দুটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে হোটেল বারে ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

